আলমডাঙ্গায় জামায়াত নেতা আবু তালেব আটক
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: নাশকতা সৃষ্টির অভিযোগে আলমডাঙ্গা থানা পুলিশ বড় গাংনী গ্রামের জামায়াত নেতা আবু তালেবকে আটক করেছে। গত সোমবার দিনগত রাতে তাকে আটক করা হয়। জানা গেছে, সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বড় গাংনী গ্রামের মৃত ফয়জদ্দিনের ছেলে জামায়াত নেতা আবু তালেব (৫০) কে নাশকতা সৃষ্টির মামলায় আটক করেছে। আবু তালেব জননিরাপত্তা বিঘিœত ও রাষ্ট্রের বিভিন্ন ধ্বংসাত্মক কার্য পরিচালনার সাথে জড়িত আছে বলে পুলিশ জানায়। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স