বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আম চুরির অপবাদে স্কুলছাত্রকে অমানুষিক নির্যাতন!

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় আম চুরির অপবাদে স্কুলছাত্রকে অমানুষিক নির্যাতন!
দর্শনা অফিস: বেগমপুরের কোটালী গ্রামে আম চুরির অপবাদে লাদেন নামের এক স্কুলছাত্রকে অমানুষিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। নাতিকে রক্ষা করতে গিয়ে বৃদ্ধা দাদি কহর বানু (৭০) লাঞ্ছিত হয়েছে। প্রতিবাদ করায় পরে স্থানীয় এক ইউপি সদস্যকেও শারীরিকভাবে হতে হয়েছে লাঞ্ছিত। অভিযুক্তরা নিজেদেরকে রক্ষা করতে ঘর ভাংচুরের নাটক সাজিয়ে থানায় করেছে অভিযোগ। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী দর্শনপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে ৯ম শ্রেণির ছাত্র চাঁন মিয়া ওরফে লাদেন (১৫) রোববার সকালে ওই গ্রামের চিনু মিয়ার আম বাগানের ভিতর দিয়ে দাদির বাড়ি যাচ্ছিল। এসময় লাদেন বাগানের মধ্য একটি আম পড়ে থাকতে দেখে তা হাতে তুলে নেয়। এ সময় বাগানের আম চুরির অপবাদে লাদেনকে একই গ্রামের মৃত আ.সাত্তারের ছেলে লিয়াকত, রশিদ, জাহিদুল, মোহাম্মদ আলী বাবু ও শহিদুল লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। লাদেনের আত্মচিৎকারে প্রতিবেশীসহ তার দাদি কহর বানু ছুটে এসে নাতি লাদেনকে রক্ষা করতে যায়। এসময় তাদের লাঠির আঘাতে বৃদ্ধ কহর বানু লাঞ্ছিত ও আহত হয়। এ ঘটনা জানতে পেরে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য কায়েস উদ্দিন ঘটনাস্থলে পৌছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে মারের কথা অকপটে স্বীকার করে এবং তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে সাত্তারের ছেলেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কোটালী দর্শনপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে ৯ম শ্রেণির ছাত্র চাঁন মিয়া ওরফে লাদেন (১৫) রোববার সকালে নিজেদের আম বাগান দেখে চিনু মিয়ার আম বাগানের ভিতর দিয়ে তার দাদি কহর বানুর বাড়ি যাচ্ছিল। এসময় লাদেন বাগানের মধ্য একটি আম পড়ে থাকতে দেখে তা হাতে তুলে নেয়। এ সময় বাগানের আম চুরির অপবাদে একই গ্রামের মৃত আ.সাত্তারের ছেলে লিয়াকত, রশিদ, জাহিদুল, মোহাম্মদ আলী বাবু ও শহিদুল লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে লাদেনকে। এদিকে, অভিযুক্তরা নিজেদেরকে রক্ষা করত আম বাগানের মধ্যে থাকা একটি কুড়ে ঘর ভেঙ্গে সাজানো নাটক তৈরী করে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করেছে। ঘটনার পরপরই নির্যাতনের শিকার লাদেনকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ