বারাদী বিএডিসি শ্রমিকদের ডাকা অনিদ্রিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার
- আপলোড তারিখঃ
১৮-০৫-২০১৮
ইং
বারাদী প্রতিনিধি: ৩ দফা দাবিতে মেহেরপুর বীজ উৎপাদন খামারের শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ও বিএডিসি কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক বসে। পরে আলোচনার মাধ্যমে খামারের স্বার্থে হরতাল প্রত্যাহার করে নেয় শ্রমিক নেতৃবৃন্দ। এ ব্যাপারে খামারের উপ-পরিচালক হাফিজুর রহমান বলেন বোরো মৌসুমের ৩৪০ টন ধানবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমানে ৩৭.৩৫ একর হাইব্রিড ও ৩০.০ একর ইনব্রিড ফসল মাঠে দন্ডায়মান। শ্রমিকদের চলমান কর্মবিরতি অব্যাহত থাকলে খামারে বীজ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। সেই বিবেচনায় সকলের সমঝোতায় হরতাল প্রত্যাহার করা হয়। তবে শ্রমিকদের দাবির ব্যাপারে ডিডি সাহেব একাত্তত্বা প্রকাশ করেন এবং দাবির বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তাদের আশ্বস্ত করেন। কৃষি ফার্ম শ্রমিক লীগ সভাপতি আলতাব হোসেন বলেন, আসন্ন রমজান ও খামারের স্বার্থে সকলের সিদ্ধান্তে আমরা হরতাল প্রত্যাহার করে নিলাম। তবে দাবি আদায়ে পরবর্তীতে আবারো আন্দোলন করা হবে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনসহ, স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক নেতৃবৃন্দসহ আন্দোলনকারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স