দর্শনায় মোটরসাইকেল চুরি
- আপলোড তারিখঃ
১৭-০৫-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনা কেরুজ কোয়ার্টারের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল মালিক কেরু ডিষ্টিলারী বিভাগের শ্রমিক গিয়াস উদ্দিন ওরফে ডেলিশ জানায়, সে গতকাল রাত সাড়ে ৮টার দিকে নিজের লাল রং এর ১০০ সিসি ডিসকভারী মোটরসাইকেল যার রেজিষ্টেশন নং- ঢাকা মেট্রো-হ-১১-৩৭৪৮৩৩ গাড়িটি কেরুজ কর্পোরেশন লাইনের তার নিজ নামের কোয়ার্টারের সামনে রেখে ব্যক্তিগত কাজে বাসার ভিতরে যায়। এ সময় কয়েক মিনিটের ব্যবধানে বাসার ভিতর থেকে ফিরে এসে দেখে গাড়িটি নেই। আশেপাশে অনেক খোজাখুজির পর গাড়িটির সন্ধান না পেলে বুঝতে পারে তার গাড়িটি চুরি হয়ে গেছে।
কমেন্ট বক্স