বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাড়াগোদা বাজারে চলছে শ্রমিক কেনাবেচার হাঁট

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৮ ইং
খাড়াগোদা বাজারে চলছে শ্রমিক কেনাবেচার হাঁট
আকিমুল ইসলাম: হাতে কাস্তে, ঘাড়ে গামছা, গায়ে ছেঁড়া শার্ট। প্রতিদিন ভোরের আলো ফোঁটার আগেই শত শত মানুষের ঢল। কেউ দর দাম নিয়ে ব্যস্ত কেউ বা কতজন শ্রমিক নেবেন সেটার হিসাব কষতে ব্যস্ত। বলা হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউপির খাড়াগোদা বাজারের মৌসুমী শ্রমিক হাঁটের কথা। ভোরের আলো ফোটার আগেই খাড়াগোদা বাজারে দেখা যায় শত শত মানুষের জটলা। প্রতিবছর এলাকার বিভিন্ন গ্রাম থেকে অভাবী মানুষ এসে এখানে ভিড় জমায় হাটে। টাকার বিনিময়ে শ্রম বিক্রি করে এসব মানুষ। ধান কাটা, বাঁধা থেকে শুরু করে মাড়াই পর্যন্ত সকল কাজে পারদর্শী তারা। দরদাম করে তাদের নিয়ে যাওয়া হয় এলাকার বিভিন্ন গ্রামের মাঠে। নির্দিষ্ট সময় শ্রমের বিনিময়ে দেওয়া হয় কাঙ্খিত অর্থ। একই জায়গায় অনেক শ্রমিক পাওয়ায় মালিক পক্ষকে বেশি অর্থগুণে যেমন শ্রমিক নিতে হয়না তেমনই শ্রমিকদেরকেও মালিকদের বাড়িতে গিয়ে শ্রম বিক্রয়ের জন্য বলা লাগেনা। বছরের আমন ও আউশ ধান কাটার ক্ষেত্রে এই হাটে ইচ্ছে মতো পছন্দ করে শ্রমিক নিতে পেরে খুশি থাকে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষও। মাত্র কয়েকদিন যাবত শুরু হয়েছে এই হাট। কিন্তুু এ বছর আবহাওয়া অনুকুলে না থাকার কারনে নি¤œচাপে মাঠের পাঁকা ধান কাটতে পানিতে আটকে দেয়। এ সুযোগে হাঁটে আসা শ্রমিকেরা তাদের মুনাফা অধিকহারে ধার্য করে। কৃষকরাও তাদের চাহিদা অনুযায়ী ফসল ঘরে তোলার জন্য তোড়জোড় শুরু করেছে। হাঁটে শ্রমিক কিনতে আসা কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, প্রতি বছরের তুলনায় এ বছর শ্রমিকমূল্য অনেক বেশি। তিনি আরও বলেন, অন্য বছর জনপ্রতি শ্রমিকমূল্য ২’শ থেকে আড়াই’শ ছিল কিন্তুু এ বছর তা বেড়ে হয়েছে ৪’শ থেকে ৫’শ টাকা। বাজার সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে এই বাজারে ধান কাটা ও ধান লাগানো মৌসুমে অস্থায়ী মৌসুমী শ্রমিকের হাট বসে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ