জীবননগরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে ব্যবসা!
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর শহরের প্রতিটি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে চলছে বিভিন্ন ধরনের ব্যবসা। শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডের অদূরে জীবননগর-জিন্নাহনগর সড়ক সংলগ্ন রাস্তায় ব্যবসার মালামাল রেখে রাস্তা চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে ব্যবসায়ীরা। শুধু জিন্নাহনগর সড়কে নয় শহরের কাজী টাওয়ারের সামনেসহ উপজেলার বেশ কয়েকটি সড়কে এ ধরনের ব্যবসা করছে কিছু ব্যবসায়ীগণ।
শহরে সচেতন ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জীবননগর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড চত্বরের অদূরে শহরের ব্যস্ততম এলাকা দত্তনগর সড়কের পাশে সড়ক দখল করে কিছু ব্যবসায়ী রড, সিমেন্ট ও স্যানিটেশন ব্যবসায়ী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সড়কের উপর বালু, রডসহ মালামাল বোঝাই ট্রাক, ভ্যান, আলমসাধু রেখে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। ফলে জীবননগর-জিন্নাহনগর, থানা মোড়, হাসপাতাল রোডসহ সড়কে চলাচলরত বাস, ট্রাক, সিএনজিসহ সাধারণ পথচারীদের হতে হচ্ছে চরম ভোগান্তির শিকার। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ব্যবসায়ীরা জানান, শহরের বেশ কিছু অসাধু বিবেকহীন ব্যবসায়ীরা সড়কের উপর ব্যবসায়ী উপকরণ রাখার কারণে প্রায় প্রতিদিনই ছোট বড় সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেই চলছে। সম্প্রতি জীবননগর পশু হাসপাতালের সামনে এক ব্যবসায়ীর রাখা বালীতে সাইকেল স্লিপ করে এক সাইকেল আরোহী ট্রাকের চাকার পিষ্ট হয়ে মৃত্যু হয়। এছাড়াও প্রতিদিন সকালে রাস্তার উপরে মালামাল ভর্তি গাড়ি রাখার ফলে পথচারীসহ সকল ব্যবসায়ীদের চরম বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে রবিবার এবং বুধবারে এই দুই দিনে সড়কের উপর গাড়ি রাখার ফলে ইসলামী ব্যাংকের সামনে হতে সোনালী ব্যাংক পর্যন্ত ১ মিনিটের রাস্তা পার হতে ১০ মিনিট সময় লাগে। তাই সচেতনমহল এই সমস্যা নিরশনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কমেন্ট বক্স