জীবননগর করতোয়া মাধ্যমিক বিদ্যালয়টি নানা সমস্যাই জর্জরিত
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০১৮
ইং
জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগর উপজেলা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দুরে অবস্থিত সীমান্ত ইউনিয়নের অর্šÍভুক্ত করতোয়া মাধ্যমিক বিদ্যালয়। এটি ১৯৮৮ সালে স্থাপিত হয়। শিক্ষার মান উন্নয়নে ফলে এটি ১৯৯৪ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে এটি ইউনিয়নের স্বনামধন্য স্কুল হিসাবে পরিচিত। এ বিদ্যালয়ে স্কুলের শিক্ষকসহ স্টাফ আছে ২১ জন। ২৩০ জন ছাত্র ও ২৭৮ জন ছাত্রী নিয়ে মোট ৫০৮ জন শিক্ষার্থী রয়েছে এই বিদ্যালয়ে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে টিন সেডের ৬টি কক্ষের মাধ্যমেই পাঠদান করানো হয়। শিক্ষার মান উন্নয়নের লক্ষে ২০০৩ সালে ৪ রুম বিশিষ্ট একটি দ্বিতলা ভবন নির্মাণ করা হয়। ভবন নির্মানের পর শিক্ষকদের অফিস রুম না থাকায় বর্তমানে নিচের দুইটি রুম শিক্ষকদের অফিস রুম হিসাবে ব্যবহার হচ্ছে। আর বাকি দুইটি রুম শিক্ষার্থীদের ক্লাস রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে। বাকি শিক্ষার্থীরা রোদে পুড়ে, পানিতে ভিজে জরার্জীন্ন ঝুঁকিপুর্ন ভবনে ক্লাস করছে। সম্প্রতি সেটিও কালবৈশাখী ঝড়ে উড়ে যাওয়ায় শিক্ষার্থীরা গাছ তলায় ক্লাস করতে থাকে। বর্তমানে উপজেলা ত্রান অফিসের দেওয়া টিনে আবারও পুরাতন ভবনটি মেরামত করে ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ম থেকেই নানা সমস্যাই জরার্জীন্ন। বিদ্যালয়ে নেই মেয়েদের জন্য কমনরুম, আলাদা বাথরুম, নিরাপদ পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় বেঞ্চ, নেই সীমানা প্রাচীর এ যেন দেখার কেউ নেই।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে যে ভবনে ক্লাস নেওয়া হয় এটি অনেক পুরাতন ভবন। টিনের সিড হওয়ায় গরমের সময় যেমন ক্লাস করতে সমস্যা হয় তেমনি বর্ষার সময় ক্লাসে বসা যায়না। বিদ্যালয়ের এক ছাত্রী জানায়, আমাদের স্কুলে মেয়েদের জন্য কোন কমনরুমের ব্যবস্থা নেই। ছেলে মেয়ে সকলে একসাথে বসে থাকতে হয়। নিদ্রিষ্ঠ কোন বাথরুম নেই, মেয়েদের খেলাধুলার জন্যও তেমন কোন আলাদা ব্যবস্থা নেই। বিশেষ করে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ক্লাসরুমের। এ সমস্যাগুলো যাতে নিরসন হয় সে জন্য উর্দ্ধতন কর্মকর্তার নিকট আমরা জোর দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিক রহমান জানান, বিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে এগুলো আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। বিশেষ করে বিদ্যালয়ের নতুন ভবনের জন্য এমপি মহোদয়কে জানিয়েছি। এ বিষয়ে সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন জানান, করতোয়া মাধ্যমিক বিদ্যালয়টি এ ইউনিয়নের অন্যতম একটি বিদ্যালয়। এই বিদ্যালয়ের যে সমস্যা আছে আশা করি খুব শিঘ্রই তার সমাধান হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল জানান, করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভবনসহ যে সমস্যা আছে আমি এটি উদ্ধতর্ন কর্মকর্তার জানিয়েছি। আশা করি খুব শিঘ্রই এর সমাধান হবে ।
কমেন্ট বক্স