বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৪’শ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০১৮ ইং
মেহেরপুরে ৪’শ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকব্যবসায়ী আলফাজ হোসেন (৫০) নামের এক ব্যাক্তিকে ৪’শ গ্রাম গঁাঁজাসহ আটক করা হয়েছে। গতকার সোমবার রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পলিশের এসআই মেসবাহুর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আলফাজ হোসেন গাংনী উপজেলার তেরাইর গ্রামের আব্দুর রহমানের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন জানান, গাংনী উপজেলার তেরাইল গ্রামের আলফাজ গাঁজা নিয়ে বাড়ি হতে বের হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার বাড়ির উঠানে তল্লাশি করা হয়। এসময় তার হাতে থাকা বাজার করার ব্যাগে ৪’শ গ্রাম পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। এসময় এএসআই ইব্রাহিম, মাহাতাব উদ্দিন, জসিম, মনিরুজ্জামান কনস্টেবল লোকমান হোসেন, সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ