মেহেরপুরে ধান মাড়াই করতে গিয়ে বিপত্তি : আহত-১
- আপলোড তারিখঃ
১৫-০৫-২০১৮
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামে ধান মাড়াই মেশিন এ ধান মাড়াই করতে গিয়ে আহত হয়েছেন মুতালেব হোসেন নামক এক কৃষক। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুতালেব আলমগর গ্রামের ওয়াজ মোল্লার ছেলে। জানা গেছে, আমঝুপি ইউনিয়নের আলমপুর গ্রামের আদম আলীর বাড়ির পার্শ্বে ধান মাড়াই মেশিন এ ধান মাড়াই করার সময় অসাবধান বসত মেশিনের মধ্যে হাত ঢুকে যায়। এতে তার ডান হাতের কুনুই পর্যন্ত মাংস ছিড়ে পড়ে মারাত্মকভাবে আহত হয়। তাকে আহত অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমেন্ট বক্স