চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আনন্দ মিছিল
- আপলোড তারিখঃ
১৫-০৫-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সরকারি কলেজ ক্যাম্পাসের ছাত্রলীগ টেন্টের বকুল তলায় এক সমাবেশে মিলিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাহাবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সাবেক সদস্য খালিদ মাহামুদ, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, সাকিল আহম্মেদ জিম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক আলিহিম, সরকারি কলেজ ছাত্রলীগের তরুন ছাত্রনেতা বিপুল, স্বাধীন, ফিরোজ, পাভেল, আকাশ, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, আল মোমিন, জাহিদ হাসান টোকন, উজ্জল, রিংকু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ নেতা সিপন তরফদার, বাধন, পৌর ছাত্রলীগ নেতা আসাদ, মালেক, রিমন, রোকন, সাহেব, ইমন, রাব্বি, শাওন, জান্নাত, হোস্টেল ছাত্রলীগ নেতা ইসরাইল, জুয়েল রানা, আলিফনুর, মিরাজ, আরাফাত, রুদ্র, ইমরান, কলেজ ছাত্রলীগ নেতা অন্তু, সোহেল, আকাশ, রাশেদ, সাইদুর, জনি, গালিব, মারুফ, অভি, সুমন, সোহাগ, মিরাজ, রাতুলসহ ছাত্রলীগের নেতাকর্মিরা। সমাবেশটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।
কমেন্ট বক্স