বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো মামলার শুনানি ২৫ জুন

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৮ ইং
খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো মামলার শুনানি ২৫ জুন
সমীকরণ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিষয়ে আগামী ২৫ জুন পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল রোববার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল কবীরের আদালতে মওদুদ আহমদের পক্ষে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। তবে আসামীপক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৫ জুন পরবর্তী তারিখ ধার্য করেন। এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া অন্য মামলায় কারাগারে থাকার বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। মামলার দুই আসামি শহীদুল ইসলাম ও একে মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা। গত ৫ মে আসামি শফিউল রহমান মারা যাওয়ার বিষয়টিও অবহিত করে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী। আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৫ জুন ঠিক করেন। ওই তারিখে আসামিদের আদালতে হাজিরের নির্দেশ দেন আদালত। এ বিষয় আইনজীবী সানা উল্লাহ মিয়া বলেন, এ মামলার একজন আসামি মারা গেছেন। বিষয়টি অবহিত করে সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ