বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেমিফাইনাল নিশ্চিত করল শেষ ঠিকানা বুল্স

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০১৮ ইং
সেমিফাইনাল নিশ্চিত করল শেষ ঠিকানা বুল্স
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বৈশাখি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শেষ হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় দৌলতদিয়াড় কদমতলা ক্লাবকে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিকানা ক্লাব। নির্ধারিত সময়ের মধ্যে দুই দলই কোন গোল করতে না পারায় ট্রাইবেকারের সিদ্ধান্ত নেন খেলার রেফারি। ঠিকানা ক্লাবের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করতে সক্ষম হয় দলের ডিফেন্ডার আরিফ। ঠিকানা ক্লাবের অধিনায়কেরদায়িত্ব পালন করেন চঞ্চল। খেলাটি পরিচালনা করেন সোহেল, মামুন ও রিয়ান। শেষ ঠিকানা ক্লাব এই টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করায় শুভেচ্ছা জানিয়েছেন শেষ ঠিকানা ক্লাবের ম্যানেজার মাসুদ রানা। উল্লেখ্য, গত ১লা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে শুরু হওয়া এ বৈশাখি ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহন করেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ