বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় দুই বাংলার শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০১৮ ইং
দর্শনায় দুই বাংলার শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক সন্ধ্যা
দর্শনা অফিস: দর্শনা ডাকবাংলো চত্তরে ঘরোয়া পরিবেশে এপার বাংলা ও ওপার বাংলা কবিতা আবৃত্তি ও লোক সংগীত পরিবেশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার সময় এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ওপার (ভারত) বাংলার প্রখ্যাত বাচিক শিল্পী সমরেশ চৌধুরী ও এপার বাংলার সাজ্জাদ হোসেনের নিজের কন্ঠে নিজের লেখা কবিতায় এবং এপার বাংলা হাসমত কবির ও টিটো খানের পলিমাটির সুধামাখা লোক সংগীত পরিবেশন করে। এ অনুষ্ঠানের আয়োজনকে প্রাণবন্ত করতে বাদ্যযন্ত্র বাজান খাইরুল ইসলাম ও আব্দুর রহমান। অনুষ্ঠানের নেপথ্যে থেকে এই আয়োজনকে রঙিন করেন মাহবুবুর রহমান মুকুল, মিরাজ উদ্দিন, আবুল হোসেন, রবিউল ইসলাম, সফু, ফাইম, হৃদয়। অনুষ্ঠানটি ফেইসবুকে লাইভ পরিবেশিত হওয়ায় এপার বাংলা ও ওপার বাংলার মানুষের এবং সাংস্কৃতিক কর্মীদের মাঝে ভাবের আদান প্রদান হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজ্জাদ হোসেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ