বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে বৃদ্ধ আহত

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০১৮ ইং
দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে বৃদ্ধ আহত
নিজস্ব প্রতিবেদক: দর্শনা রেলগেটের সামমে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষে আবদুল্লাহ (৭০) নামের এক বৃদ্ধ ভ্যানচালক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে দর্শনা পুরাতন রেলগেটের কাছে এ দূর্ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ভ্যানচালক দর্শনা পৌর এলাকার হঠাৎ পাড়ার মহন্ত বিশ্বাসের ছেলে। আহতের পরিবার জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাখিভ্যান চালক দর্শনা নতুন বাজার থেকে দর্শনা পুরাতন রেলগেটের সামনে আসলে এক মোটরসাকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে পাখিভ্যান চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা আবদুল্লাহকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আবদুল্লাহর অবস্থা আশঙ্কামুক্ত। তার মাথায় আঘাত লেগেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা উন্নতির দিকে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ