আলমডাঙ্গায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০১৮
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্য আটক হয়েছে। গতকাল সোমবার তাদেরকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদের নির্দেশে থানার এএসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আলমডাঙ্গার বকসিপুর গ্রামে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য হাশেম আলীর ছেলে সবুজ (২০) কে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে মহেশপুর গ্রামের ওবাইদুর রহমানের ছেলে আশিকুর রহমান ও মধুপুর গ্রামের খইবার মন্ডলের ছেলে রাজনকে আটক করা হয়।
কমেন্ট বক্স