বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাউদিয়ায় কেন একের পর এক দুর্ঘটনা?

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০১৮ ইং
লাউদিয়ায় কেন একের পর এক দুর্ঘটনা?
তিন দিনে একই স্থানে দুর্ঘটনায় নিহত ৬ আহত ১৪ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর পর একই স্থানে যেন থামছেই দুর্ঘটনায়। শুক্রবার একই স্থানে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হন। এর মধ্যে একজনের হাত বিচ্ছিন্ন হয়। গতকাল শনিবার বিকালে আবারো একই স্থানে বাস ও ট্রলির মধ্যে মুখোমুখি সঘর্ষে ১০ জন আহত। একই স্থানে ঘন ঘন সড়ক দুর্ঘটনার ফলে জনমনে নানা ভীতির সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঢাকা থেকে কালীগঞ্জগামী রয়েল পরিবহণের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে ট্রলির চালক ও বাসযাত্রীসহ ১০ জন আহত হয়। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সংঘর্ষে বাসটি মহাসড়কের উপর বিকল হয়ে যাওয়া বন্ধ হয়ে যায় ঝিনাইদ-যশোর মহাসড়কের যান চলাচল। পরে পুলিশ রাস্তা থেকে বাসটি সরালে যানচলাচল স্বাভাবিক হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ