বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাহিত্যপ্রেমী আহম্মদ আলীর ব্যতিক্রম উদ্যোগ

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০১৮ ইং
সাহিত্যপ্রেমী আহম্মদ আলীর ব্যতিক্রম উদ্যোগ
দর্শনায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের সাহিত্য চর্চায় উৎসাহিত করতে দর্শনা অফিস: দর্শনায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের সাহিত্য চর্চায় উৎসাহিত করতে বেগমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী মাসে দুইদিন স্বরচিত কবিতা ও ছোট গল্প পাঠের আয়োজন করেন। গতকাল শুক্রবার সাহিত্য চর্চা পরিষদ নামে সংগঠনের উদ্যোগে ১৭জন কবিকে নিয়ে ছোট গল্প ও কবিতা পাঠের এ আয়োজন করা হয়। দর্শনা সাহিত্য চর্চা পরিষদের আহ্বায়ক আহম্মদ আলীর সভাপতিত্বে আসরে স্বরচিত কবিতা আবৃতি করেন কবি মুন্সি কবির (ছেড়া সানই), জামাত আলী (নববর্ষ), ঈমান আলী (মায়ের দান), আব্দুর রশিদ (এ যেন সেই দেশ), মিলন আহম্মেদ (কাদঁতে আসেনি কাদাঁতে এসেছি), ঈশিতা পারভীন (একুশ মানে), আজিজুল হক (মাদক নিয়ে) প্রবন্ধ, শফিকুল ইসলাম সাবু (পথবাসী), আহম্মদ আলী (মূর্খ বেকার), গিয়াস উদ্দিন পিনা (অনুচারিত), লাবলু (মার্জনা), সাজ্জাদ হোসেন (বেদনাময় এপ্রিল), খালেদা খানম (কঠিন ব্যাকারণ) ও আজিজুল হক (জন্ম) কবিতা আবৃতি করেন। কবিতা আবৃতি শেষে কবিতা ও ছোট গল্পের উপর আলোচনা করেন, সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী। তিনি বলেন, আমি দর্শনায় যখন সাহিত্য চর্চা পরিষদ গঠন করি তখন অনেকটা হতাশা নিয়ে কিন্তু সে হতাশা বর্তমানে কেটে গেছে। আমি যতদিন বেঁেচ থাকবো আমার খরচে সকলকে নিয়ে সাহিত্য চর্চা করে যাবো। আমি মরে গেলেও যাতে এ স্বরচিত কবিতা পাঠের আসর জীবিত থাকে তার জন্য কাজ করে যাবো। আগামীতে এ সংগঠন সারা বাংলাদেশে সাড়া ফেলতে পারে। এছাড়া উপস্থিত কবিদের বলেন আপনারা কবিতা ও ছোট গল্প জমা দেবেন আমি আমার নিজ খরচে প্রতি মাসে একটি করে প্রকাশনা বের করবো। এসময় দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজের বাংলা প্রভাষক লেখক মিজানুর রহমান, গিয়াস উদ্দিন পিনা, শফিকুল ইসলাম সাবু, অতিথি আরিফ হোসেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন ও সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ