বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় অপহরনের ২৫ দিন পর কিশোরী উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০১৮ ইং
কার্পাসডাঙ্গায় অপহরনের ২৫ দিন পর কিশোরী উদ্ধার
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি থেকে অপহরণের ২৫ দিন পর জান্নাতুল মাওয়া (১৪) নামের কিশোরীকে উদ্ধার করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার সময় কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, আনুমানিক ২৫ দিন পূর্বে কুড়ুলগাছি গ্রামের জাকির হোসেনের কন্যা জান্নাতুল মাওয়া অপহরণ হয়। এ ঘটনায় জান্নাতুল মাওয়ার পিতা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় সরোয়ারের ছেলে শামীম, আব্দুল হাকিমের ছেলে শিমুলসহ ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। গতকাল দুপুরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসাদুর রহমান আসাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অপহৃত জান্নাতুল মাওয়াকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসাদকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ