জগন্নাথপুরে মদসহ কলেজছাত্র আটক : ৩ জনের বিরুদ্ধে মামলা
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০১৮
ইং
চুয়াডাঙ্গা ডিসি ইকোপার্কের টিকিট কাউন্টার মাষ্টারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুরে ২ বোতল মদসহ সুইট নামের এক কলেজছাত্রকে আটক করেছে বিজিবি। আটককৃত সুইট দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর মল্লিকপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ও কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত সোমবার তাকে আটক করা হয়। এ ঘটনার সাথে জড়িত সুইটসহ পলাতক ফারুক ও সোহাগ নামের দু’যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করেছে বিজিবি।
জানা গেছে, গত সোমবার শিবনগর ডিসি ইকোপার্কের টিকিট কাউন্টার মাষ্টার শিবনগর গ্রামের নাজিমের ছেলে বকুল তার মোটরসাইকেল দিয়ে সুইটকে বলে ফারুক ও সোহাগ যেখানে যেতে চাই নিয়ে যা। পরে সুইট বকুলের কথা মত ফারুক ও সোহাগকে নিয়ে যায়। মাঝপথে সুইটকে রেখে ফারুক ও সোহাগ মদ আনতে যায়। মদ নিয়ে ফেরত এসে আবারো সুইট দু’জনকে নিয়ে শিবনগর পার্কের দিকে রওয়ানা হয়। জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের কাছাকাছি এসে বিজিবি সদস্যকে দেখে ফারুক ও সোহাগ দৌড় দিয়ে পালিয়ে যায়। জগন্নাথপুর বিজিবি হাবিলদার নাসিরের নেতৃত্বে সোহাগের দেহ তল্লাশী দুই বোতল মদ উদ্ধার করে।
সুইটকে মদ বহনের জন্য বকুলের ব্যাবহৃত গাড়িটিসহ তাকে দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করে বিজিবি। ফারুক ও সোহাগকে পলাতক আসামী করা হয়েছে বলে নিশ্চিত করেছে জগন্নাথপুর বিজিবি। বকুলের মোটরসাইকেল ও তার মদ হওয়া সত্বেও সে ক্ষমতার বলে কি পার পেয়ে যাবে? এমন মন্তব্য সচেতন মহলের। অভিযোগ উঠেছে, বকুল ডিসি ইকোপার্কে বসে কাউন্টার মাষ্টারির সুযোগে বিভিন্ন উঠতি বয়সী যুবকদের নিয়ে মাদক সেবন করে ও মাদকের ব্যবসা পরিচালনা করে। অভিযুক্ত বকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে দ্রুত অপসারনপূর্বক চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
কমেন্ট বক্স