কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- আপলোড তারিখঃ
৩০-০৪-২০১৮
ইং
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে লাগানো ডিজিটাল হাজিরা ডিভাইসে আঙুলের ছাপ দিয়ে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, বাস্তাবায়নকারী আইটি প্রতিষ্ঠানের পরিচালক মো. হারুন-অর-রশিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
কমেন্ট বক্স