বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু জখম

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০১৮ ইং
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জে গ্রামে ব্যাটারিত চালিত ইজিবাইকের ধাক্কায় নাহিদ (৫) নামের এক শিশু জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে হাটকালুগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। আহত শিশু নাহিদ হাটকালুগঞ্জ এলজিডি পাড়ার মফিজুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল সকালে শিশু নাহিদ হাটকালুগঞ্জ মোড়ে দাঁড়িয়ে ছিল। এসময় পিছন দিক থেকে আসা একটি ব্যাটারিত চালিত ইজিবাইক শিশু নাহিদকে স্বজোরে ধাক্কা দেয়। এতে নাহিদ গুরুতর জখম হলে স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক জখম নাহিদের মাথা কেটে যাওয়ায় ১০টা সেলাই শেষে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ