বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে সাংবাদিক শামীমের অকাল মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০১৮ ইং
সরোজগঞ্জে সাংবাদিক শামীমের অকাল মৃত্যু : বিভিন্ন মহলের শোক
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্থানীয় একটি পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোখলেচুর রহমান শামীম হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মুত্যৃকালে তার বয়স হয়েছিলো ৩০ বছর। গতকাল বিকাল ৫টায় সাংবাদিক শামীমের লাশের নামাজের যানাজা শেষে নিজ গ্রাম ঝিনাইদহ সদরের সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। সাংবাদিক মোখলেচুর রহমান শামীম ঝিনাইদহ সদরের সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। এদিকে, সাংবাদিক মোখলেচুর রহমান শামীমের অকাল মৃত্যুতে সরোজগঞ্জ প্রেসক্লাব ও সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া সাংবাদিকের অকাল মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া সাংবাদিক শামীমের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ