সাহিত্য আসরে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় স্বরচিত লেখা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: স্বরচিত লেখা পাঠ, চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, আলোচনা ও আড্ডার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১ হাজার ২৮৫তম পদধ্বনি আসর গতকাল বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে পদধ্বনি আসরে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সাবেক জেলা প্রশাসক মো. হারুনুর রশিদ মিঞা, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি বাবু বনওয়ারী লাল বাগলা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক আব্দুল মোহিত, অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। চিরায়ত সাহিত্য থেকে কবি সলিল চৌধুরীর ‘একগুচ্ছ চাবি’ আবৃত্তি করে শোনান নন্দিত আবৃত্তিকার অ্যাডভোকেট বজলুর রহমান।
স্বরচিত লেখা পাঠ করেন, অমিতাভ মীর, নজমুল হেলাল, শওকত আলী, খালেকুজ্জামান, হেলাল হোসেন জোয়ার্দ্দার, এম.এ মামুন, কাজল মাহমুদ, আবুল কাশেম, গোলাম কবীর মুকুল, হোসেন জাকির, জাহিদুল ইসলাম, আহাদ আলী মোল্লা, হারুন অর রশিদ, আব্বাস উদ্দীন, ডা. কামরুজ্জামান মধু, মোল্লা মাহবুব, শাহাদাৎ সুমন, মোঃ আনছার আলী, সুমিয়া খাতুন সুমাইয়া, সুমন চৌধুরী, ইদ্রিস ম-ল, হোসেন মোহাম্মদ ফারুক, সিরাজ উদ্দিন, মাহিয়ার তাজওয়ার, জুবায়ের হাসান, হাকিমুল ইসলাম, সুমন রশিদ প্রমূখ। একটি চমৎকার কবিতার সুললিত আবৃত্তির মধ্য দিয়ে চুয়াডাঙ্গার গুণী জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তাঁর বক্তব্য শেষ করেন। কাজল মাহমুদ ও মাহির তাজওয়ারের যৌথ সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স