বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশের উন্নয়নে সহায়তা করবে নতুন কমিটি

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০১৮ ইং
দেশের উন্নয়নে সহায়তা করবে নতুন কমিটি
বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চ কমিটির পরিচিতি সভা দর্শনা অফিস: চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনায় বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দর্শনা পৌর এলাকার আজমপুর ভাটা সংলগ্ন মাঠে চুয়াডাঙ্গার জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সেক্রেটারির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি গোলাম আজম পিনার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চ’র কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী ও ড্রিমল্যান্ড গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাদিকুর রহমান বকুল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশ ব্যাপী বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চ’র কমিটি গঠন শুরু হয়েছে। কমিটি গঠন প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই কমিটির মাধ্যমে ভালো কাজ গুলোকে ফুটিয়ে তুলবো। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহায়তা করব। এ সময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারী মিজানুর রহমান হামিম, দামুড়হুদা উপজেলা সভাপতি ডা. রবিউল ইসলাম, সেক্রেটারী স্বপন বিশ্বাস, জীবননগর উপজেলা সভাপতি আবুল বাসার, সেক্রেটারী আঃ মজিদ খান বাবু, আলমডাঙ্গা উপজেলা সভাপতি মিলন হোসেন, দর্শনা পৌর সভাপতি সোয়েব মল্লিক রাজিব, আশরাফুল আলম, জীবননগর পৌর সভাপতি আঃ কুদ্দুস, সেক্রেটারী হাফিজ আল আসাদ, জেলা সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শিশির, জীবননগর উপজেলা যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ