বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় র‌্যালি-আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় র‌্যালি-আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজস্ব প্রতিবেদক: লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি থেকে র‌্যালি বের হয়ে চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্ত্বর হয়ে শিল্পকলা মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি শাওন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তৎকালীন বৃহত্তর কুষ্টিয়া জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও বর্তমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের কৃষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ডা. লুৎফর রহমান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও অরিন্দমের সাবেক সভাপতি আব্দুল মোমিন টিপু, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বিপ্লব, ছাত্রনেতা মোল্লা মাহবুব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি তাসলিমা সুলতানা, কোষাধ্যক্ষ তম্ময় কুমার বসু, দপ্তর সম্পাদক অমিত কুমার সাধু খা, জেলা সংসদের সদস্য রনি বিশ্বাস, সজিব আকবর, সাম্য বিশ্বাস প্রমূখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ