বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আহবায়কসহ ৬ নেতা গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০১৮ ইং
আহবায়কসহ ৬ নেতা গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জেলা যুবদলের আহবায়ক সহ ৬ নেতা-কর্মীকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৪ টার দিকে তাদেরকে শহরের আদর্শপাড়া থেকে আটক করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জনান, শহরের আদর্শপাড়ায় জেলা যুবদলের আহবায়ক আহসান হাবীব রনকসহ কয়েক নেতা-কর্মী নাশকতা সৃষ্টির পরিকল্পনা চালাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে বলে তিনি আরো জানান। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ