বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওসি মাহমুদুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০১৮ ইং
ওসি মাহমুদুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময়
জীবননগর থানার তিন মাসের অভিযান তথ্য ও কর্মকান্ড নিয়ে জীবননগর অফিস: জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের সাথে জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকল সাংবাদিকদের মতবিনিময় ও আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জীবননগর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জীবননগর থানায় তিন মাস যোগদান কালে ৬৩ টি মামলা, ২ হাজার ৭৬০ বোতল ফেন্সিডিল, ১ হাজার ২৯৩ পিচ ইয়াবা, ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩০ বোতল ভারতীয় মদ, ৩১ লিটার চোলাই মদ, ৮২জন আসামী গ্রেফতারসহ ৯৪ টি জিআর মামলা, ১১২টি সিআর মামলা, ৩জন সাজা প্রাপ্ত আসামী, ৬ জন মোবাইল কোর্ট, অনান্য ভাবে ১১২টি মামলায় মোট ৩২৭জনকে গ্রেফতার করেন এবং ৭৬টি গাড়ির মামলার তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জীবননগর থানায় যোগদানের পর থেকে জীবননগর শহরকে একটি মাদক মুক্ত শহরে পরিনত করার চেষ্ঠা করে যাচ্ছেন এবং ইতোমধ্যেই অনেকটাই তিনি সফলতা পেয়েছেন যা পূর্বের ন্যায় জীবননগর থানায় এটি একটি নজির বিহীন। উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারন সম্পাদক এম.আর বাবু, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ব্যুরো জাহিদ বাবু, দৈনিক আমাদের সময় পত্রিকার আকিমুল ইসলাম, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল হোসেন খোকন, নুর আলম, নিলুফার ইয়াসমিন রানী, চাষী রমজান, বশির উদ্দিন বিশ্বাস, রমজান আলী, মারুফ মালেক, মামুন মোল্লা, আনান্দ, রকি প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ