বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

`অনেক হয়েছে প্রতিবাদ, এবার হোক প্রতিরোধ`

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০১৮ ইং
`অনেক হয়েছে প্রতিবাদ, এবার হোক প্রতিরোধ`
যৌন নিপীড়ণ ও ধর্ষণের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন : এবারের প্রতিপাদ্য মেহেরপুর প্রতিনিধি: সম্প্রতি দেশের বিভিন্নস্থানে বিশেষ করে শিশু ও নারী যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকারের ঘটনা বেড়ে যাওয়ায় ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। গতকাল রবিবার সকাল ১০টার মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কে আমঝুপি মউক অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল `অনেক হয়েছে প্রতিবাদ, এবার হোক প্রতিরোধ। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সহায়তায় মেহেরপুর জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ও মানব উন্নয়ন কেন্দ্র মউক এর সহায়তায় এ মানবব্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবী ও ভিক্টিমদের সকল ধরণের আইনগত সহায়তা দেওয়ার জোর দাবী জানানো হয়। কর্মসূচীতে ফোরামের সকল সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ