আলমডাঙ্গার মহাশ্মশানের গাছ কাঁটার অভিযোগ
- আপলোড তারিখঃ
২০-০৪-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মহাশ্মশানের গাছ কেঁটে উজাড় করার অভিযোগ উঠেছে। গত ক’দিন ধরে গাছ কাঁটা শুরু করলে মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আলমডাঙ্গা উপজেলা মহাশ্মশানে ভক্তবৃন্দের বসার স্থান ও আশপাশের স্থানে বিভিন্ন ধরনের বেশকিছু গাছ ছিল। যেখানে ভক্তবৃন্দ উঠাবসা করতো এবং গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করতো। কিন্তু কিছু ব্যক্তি ওই গাছ রাতের আধারে কর্তন করে উজাড় করে ফেলেছে। এভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের গাছ কেটে নেবার বিষয়টির সুষ্ঠু তদন্ত করে কর্তনকৃতগাছ অপসারণ রোধ করাসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। অভিযোগের অনুলিপি বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স