সন্তানের সাথে অভিবাবকদের বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে
- আপলোড তারিখঃ
২০-০৪-২০১৮
ইং
দর্শনায় মাদক-ইভটিজিং-বাল্যবিবাহ প্রতিরোধ সভায় জেলা প্রশাসক
দর্শনা অফিস: দর্শনায় লাল সবুজ উন্নয়ন সংঘ জেলা শাখার আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় দর্শনা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বক্তব্যে বলেন, ‘মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ সমাজের ব্যাধী। এ ব্যধী থেকে মুক্ত পেতে হলে শুধু সরকারী ভাবে নয়, অবিভাবকসহ সকলে সচেতন হতে হবে। মনে রাখতে হবে আজকের ছেলে মেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ। সেই সাথে সন্তানের সাথে অভিবাবকদের বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলেই সম্ভব হবে এ ব্যাধী থেকে মুক্ত পাওয়া। তাই আসুন মাদককে না বলি সুশিল সমাজ গড়ে তুলি।’ লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা সার্কেল কুলিমুল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। এ ছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ান, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন, দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বক্তব্য শেষে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ ও বাল্য বিবাহর প্রতি বিদায় জানিয়ে ৮’শ শিক্ষার্থীর শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সেই সাথে শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ না করার স্বার্থে লাল কার্ড দেখায়। এ সময় অনুষ্ঠানে কেরুজ উচ্চ বিদ্যালয়, বিডি মাধ্যমিক, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৮’শ শিক্ষাথীসহ শিক্ষক-শিক্ষিকা জেলা ও উপজেলা শাখার লাল সবুজ উন্নয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন লাল সবুজ উন্নয়ন সংঘের ধর্ম বিষয়ক সম্পাদক হৃদয় হাসান।
কমেন্ট বক্স