মেহেরপুরে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপলোড তারিখঃ
২০-০৪-২০১৮
ইং
মেহেরপুর অফিস: দেশজুড়ে কালবৈশাখী ঝড় হানা দিয়েছে। যা এখন প্রায়ই হবে। সঙ্গে থাকবে শীলাবৃষ্টিও। কালবৈশাখী ঝড়ের হানায় দেশের নদী বন্দর গুলোতে জারি করা হয়েছে ২ নম্বর সর্তকতা সংকেত। বিকেল চারটার পরে আকাশ একেবারে ঘনকালো রুপ ধারণ করে। হঠাৎ ধূলিঝড়ে সড়কে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। দমকা বাতাসে অনেক হালকা যান ও মোটরসাইকেল আরোহীকে রাস্তার পাশে দাঁড়াতে হয়েছে। সাধারণ পথচারীরা ছুটোছুটি করে বিভিন্ন দোকানের ছাউনি বা বিল্ডিংয়ের কার্নিশের নিচে আশ্রয় নিয়েছেন। ঝড়ো হাওয়ায় সব লন্ডভন্ড করে দেওয়ার উপক্রম হলেও বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি ঝরছে। মেহেরপুর সদর উপজেলার রাজনগরে কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষতি হয়েছে। গতকার বুধবার রাত ৯টার দিকে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবে গ্রামের মসজিদসহ ৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে একটি টিম রাজনগর গ্রাম পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি অবগতি করেছেন। এসময় সেখানে ছিলেন রাজনগর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরমান আলী, ইউপি সচিব এরশাদ আলী, জেলা গ্রাম পুলিশের সভাপতি মনিরুল ইসলামসহ গ্রামের অনেকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন থেকেই দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে তা বেড়েছে। কালবৈশাখীর সঙ্গে শিলা ঝরছে।
কমেন্ট বক্স