টাকা ও মোবাইল খোয়ালো মেহেরপুরের আরিফুল
- আপলোড তারিখঃ
১৯-০৪-২০১৮
ইং
ঢাকা থেকে ফেরার পথে পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে
মেহেরপুর অফিস: যাত্রীবেশী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নগদ ১২ হাজার টাকা এবং মোবাইল খুয়েছেন ময়ামারী গ্রামের আরিফুল ইসলাম। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রামের আহম্মদ আলীর ছেলে আরিফুল মঙ্গলবার রাতের ঢাকা থেকে জে আর পরিবহনের একটি কোচযোগে বাড়ি ফেরার সময় যাত্রীবেশী অজ্ঞান পাটির খপ্পরে পড়ে। এ সময় তার পকেটে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যাত্রীবেশী অজ্ঞান পাটির সদস্য সরে পড়ে। গতকাল বুধবার সকালে বাসের লোকজন অজ্ঞান অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট বক্স