বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকাত নুর আমিনসহ পুলিশের হাতে আটক -৫

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০১৮ ইং
ডাকাত নুর আমিনসহ পুলিশের হাতে আটক -৫
জীবননগর থানা পুলিশের অভিযান : একাধিক মামলার আসামী জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে ডাকাতিসহ একাধিক মামলার আসামী নুর আমিনসহ ৫জনকে আটক করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে গত সোমবার রাতে এসআই কাজী শামসুল আলম, এএসআই মিলন, এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হল-জীবননগর উপজেলার মনোহরপুরের মৃত গোলাম হোসেনের ছেলে জীবননগর থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার আসামি নুর আমিন (৪১), সীমান্ত ইউনিয়নের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে মনিরুল (৩৪), গয়েশপুর গ্রামের নুরুল আলমের ছেলে খাজা ময়নুদ্দিন (৪৬), মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের আব্দুল সাত্তার বিশ্বাসের ছেলে সেলিম রানা (২৮) ও একই গ্রামের জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম (৩২) কে মাদক সেবনের অপরাধে আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাহমুদুর রহমান জানান, আটক নুর আলিম ঝিনাইদহ জেলার কোঁটচাদপুর থানার ডাকাতি মামলার আসামি তাকে। কোঁটচাদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আর বাকিদের মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে