বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে নৈশ্যপ্রহরীকে চাকুরি থেকে বিতাড়িত করার হুমকি

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০১৮ ইং
তিতুদহে নৈশ্যপ্রহরীকে চাকুরি থেকে বিতাড়িত করার হুমকি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্তব্যরত নৈশ্যপ্রহরী সাইফুলকে চাকরি থেকে বিতাড়িতসহ নানা ধরনের হুমকি দিয়েছেন একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের পুত্র সোহেল রানা (২৫)। সাইফুল জানায়, গত ৫ই এপ্রিল তেঘরী প্রায়মারি স্কুলে নৈশ্যপ্রহরীর চাকরিতে যোগদান করে সে। তারপর থেকে প্রায় প্রতিদিনই নানা ধরনের ঝামেলা সৃষ্টি করে সোহেল। কয়েকদিন পূর্বে স্কুল মাঠে ভুট্টার খড়ির গাঁদা দেয় একই গ্রামের আনারদ্দীর পুত্র আকতার হোসেন গতকাল মঙ্গলবার স্কুল মাঠ থেকে খড়ির গাঁদা সরিয়ে নিলে খড়ির অবশিষ্ট পড়ে থাকতে দেখে তা নিয়ে সাইফুলকে নানা ধরনের গালি দেয় সোহেল। শুধু তাই নয়; স্কুলে প্রতিনিয়ত দাদাগিরি দেখায় সোহেল। গতকাল ক্লাস চলাকালীন সময় এক ছাত্রকে ডেকে পার্শ্ববর্তী দোকানে সেভেনআপ কিনতে পাঠায় সোহেল। তার এ কাজে বাঁধা দেয় সাইফুল। এতে সোহেল রেগে গিয়ে সাইফুলকে প্রকাশ্যে স্থানীয় জনতার সামনে নানা দিক দিয়ে ক্ষতি করার হুমকি দেয়। এ অবস্থায় সাইফুল জানায় সোহেল যখনই হোক আমাকে ক্ষতি করতে পারে। তাই এভাবে চাকরি করা হয়ত বা আমার পক্ষে হবে না। এ বিষয়ে সোহেল জানায়, আমি সাইফুলকে তেমন কিছু বলিনি। তবে গতকাল এক বাচ্চাকে দিয়ে কোমলপানি কিনতে দিলে সাইফুল বাঁধা দিলে তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। সাইফুল জানায়, এই নৈশ প্রহরীর চাকরিটা সোহেলের এক বন্ধুর হবার কথা ছিল। কিন্তু এটার দ্বায়িত্ব আমি পাবার কারনে সোহেলা বিনা কারনে বাকবিত-া করে। সবকিছু সহ্য করছি। এ নিউজ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ