বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাথাভাঙ্গা নদী বাঁচলে, বাঁচবে পরিবেশ; প্রতিবেশ

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০১৮ ইং
মাথাভাঙ্গা নদী বাঁচলে, বাঁচবে পরিবেশ; প্রতিবেশ
নদী বাঁচাতে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের মানববন্ধন ও লিফলেট বিতরণ নিজস্ব প্রতিবেদক: মাথাভাঙ্গা নদী বাঁচলে-বাঁচবে পরিবেশ ও প্রতিবেশ। বাঁচবে জনপদ, শহর ও দেশ। আসুন সম্মিলিত কন্ঠে আওয়াজ তুলি- ‘পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে মাথাভাঙ্গা নদীর যৌবন ফেরাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা সাহিত্য চর্চা কেন্দ্রের আয়োজনে মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শুরুতেই নদী বাঁচাও আন্দোলন শিরোনামে লিফলেটটি পাঠ করেন চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের পরিচালক কবি রিগ্যান এসকেন্দার। মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের মহাপরিচালক সরদার আলী হোসেন, উদীচী শিল্পিগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শিশু অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, সাহিত্যচর্চা কেন্দ্রের সদস্য কবি অমিতাভ মীর, আবুল কাশেম, আশিদুল হক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন- ‘এক দশক আগেও তরুণ, যুবা, বৃদ্ধ সব শ্রেণিকে মাথাভাঙ্গা নদীতীরে সারিবদ্ধ ছিপ ফেলে টপাটপ মাছ শিকার করতে দেখা যেত। যা, এখন কেবল স্মৃতি আর বিগত ইতিহাস! পদ্মা নদীর শাখা মাথাভাঙ্গাকে ঘিরে আমাদের প্রিয় চুয়াডাঙ্গা শহর। একসময়ে উন্মত্ত বেগে বয়ে চলা মাথাভাঙ্গা নদী, বুকের ওপর দিয়ে দক্ষীণে রানাঘাট, কোলকাতার পথে এবং উত্তরে মুর্শিদাবাদের পথে ছুটে চলতো পণ্যবাহী বাণিজ্যতরী সেই মাথাভাঙ্গার আজ করুণ দশা। আমাদের এই জনপদে এমন ভয়াবহ ঘটনা ঘটবে তা কল্পানাতীত। তাই এখন সময় এসেছে নদী বাঁচাও আন্দোলনের। তাই চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে। মানববন্ধনে বক্তারা মাথাভাঙ্গা নদীর তলদেশে কমপক্ষে ১০০ ফুট প্রশস্ত এবং শুকনো মৌসুমে কমপক্ষে ১০ ফুট পানির গভীরতা বিদ্যমান রেখে যধাশীঘ্র নদী খনন করা, দ্রুত নদীর তীর দখল মুক্ত করা, নদীর পানিকে দখলমুক্ত করে এমন অবকাঠামো নদীর তীর থেকে বিলুপ্ত করাসহ নদী বাচাঁতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।’ এ সময় উপস্থিত ছিলেন সাহিত্যচর্চা কেন্দ্রের উপ-পরিচালক বকুল আহমেদ, সম্পাদক জহির আহমেদ ও মতিয়ার রহমান দীপু, সদস্য লাবিব, এনএস সাগর, তৈমুর হোসাইন, চাঁদ, জাহিদুল ইসলাম, জনি, সাকিলসহ সাহিত্যচর্চা কেন্দ্রের সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ