মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চাঁদমারী মাঠে হবে বৈশাখী মেলা : অশ্লীলতা বন্ধ; বাঁচ্চা উঠবে না আর

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০১৮ ইং
চাঁদমারী মাঠে হবে বৈশাখী মেলা : অশ্লীলতা বন্ধ; বাঁচ্চা উঠবে না আর
চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, ‘মেলার নামে অশ্লীলতা বন্ধ হয়েছে, জুয়ার বোর্ডও চোখে পড়ে না। এখন থেকে মেলায় আর বাঁচ্চা উঠবে না; মাইকে গলা ফাঁটিয়ে লটারীর টিকিট বিক্রির দিন শেষ। বাঙালী ঐতিহ্যের সীমারেখা অতিক্রম করে যে আয়োজনই করা হোক না কেনো; তা ঐতিহ্যবাহী হতে পারে না।’ আসন্ন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী ১৪ এপ্রিল রম-রমা উৎসবে বাংলা নববর্ষের প্রথমদিন অর্থ্যাৎ পহেলা বৈশাখ উদযাপনের সার্বিক প্রস্তুতি ও দিকনির্দেশনামূলক বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘পুতুল নাচ, যাত্রাপালা, সার্কাস, যাদু প্রদর্শনী এক সময় মেলার ধারাবাহিক ঐতিহ্য ছিল। বর্তমানে এসবের নামে অশ্লীল কর্মকান্ড চালানো হয়। যথাযথ অভিযোগের ভিত্তিতে এসব কর্মকান্ড বন্ধ করা হয়েছে; যা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আগামী পহেলা বৈশাখের দিন থেকে ১৫ দিনব্যাপী ‘পৌর বৈশাখী মেলা’র উদ্বোধন করা হবে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁদমারী মাঠ) মাঠে। যেখানে ঐতিহ্যবাহী নাগরদোলা, শিশুদের খেলনার দোকান, মিষ্টি-জিলাপীর দোকান, প্রসাধনী সামগ্রি ও কসমেটিক্স’র দোকান ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন থাকবে।’ এ ছাড়াও আয়োজিত প্রস্তুতিসভা থেকে পহেলা বৈশাখের দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৬টায় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুকুল ফৌজ’র যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল সাড়ে ৭টায় ভি.জে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (চাঁদমারী মাঠ) থেকে নববর্ষের কেন্দ্রীয় শোভাযাত্রা হাসান চত্ত্বর ও কবরী রোড হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে গিয়ে শেষ হবে। এই মঙ্গল শোভাযাত্রাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরবে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এ উপলক্ষে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে শিশুদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন থাকবে। জেলা কারাগার, হাসাপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হবে। পরে তাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এদিন সকল ব্যবসা প্রতিষ্ঠানে হালাখাতা খোলার আহ্বান জানানো হয়েছে। এদিন চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে বিকাল ৫টায় চাঁদমারী মাঠে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হবে। সন্ধ্যার পর কোথাও কোন আনুষ্ঠানিকতা না রাখার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, জেলা পরিষদ সচিব নুরজাহান খানম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা।


কমেন্ট বক্স