সোমবার, ১৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ অসংক্রামক রোগ প্রতিরোধে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৪ ইং
ঝিনাইদহ অসংক্রামক রোগ প্রতিরোধে আলোচনা সভা

ঝিনাইদহে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ গাইডলাইন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ পৌরসভার সম্মেলনকক্ষে পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাক আহম্মেদ, প্রকৌশলী মুন্সি আবু জাফর, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. বদরউদ্দীন, মানবাধিকারকর্মী ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রমান টুকু, স্থপতি ও শিক্ষক হাসিবুল কবির, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক গাউস গোর্কি, নোবেল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটর-এর শিক্ষক নাজমুল আলম রিগান, ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার, প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও পদ্মা ইয়ুথ ইনেসিয়েটিভ-এর সমন্বয়কারী মেহেদী হাসান উপস্থিতি ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান। আলোচনা সভায় স্টেডিয়ামের পাশের পুকুরটিকে সাঁতার, ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাঁটার পরিবেশ করা ও কলাবাগান রোড থেকে শুরু করে নদীর পাড়ে হাঁটার ব্যবস্থা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নিয়ে বিশেষ বাজেট বরাদ্দ তৈরির বিষয়ে সবাই একমত পোষণ করেন।



কমেন্ট বক্স
notebook

নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া শিবির নেতার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা