শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২২ ইং
দর্শনায় কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দর্শনা অফিস: দর্শনায় ২৭তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় দর্শনা মাদাসারতুস সুন্নাহ মাদানী দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গনে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন দর্শনা থানা শাখা। উক্ত প্রতিযোগিতায় দর্শনার ১৫টি হিফজুল কোরআন মাদ্রাসার ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বেলা তিনটায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাউলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, কেরুজ জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল খালেক, দর্শনা ওলামা পরিষদের মুফতি মাওলানা আব্দুল মালেক ও দর্শনা ঈমাম সমিতির সভাপতি আলহাজ¦ মাওলানা নুরুল ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসারাতুস সুন্নাহ মাদানী দারুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মো. হাফেজ বিন আব্দুল খালেক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন