রবিবার, ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নতুন ৫ জন করোনায় শনাক্ত

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় নতুন ৫ জন করোনায় শনাক্ত
দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫২০ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৫১। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪০ জনে। এছাড়া ২৪ ঘন্টায় নতুন ১ হাজার ৭৯৮ জন রোগীসহ মোট সুস্থ হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন। নতুন নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩২টি। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪৫৩ জন। গতকাল বুধবার রাত ৮টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় নতুন ১১ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৩৫ জন। জানা যায়, গত মঙ্গলবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ ১৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ১৬টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকী ১১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে নতুন ১৪টি ও আলমডাঙ্গা উপজেলা থেকে ১টি নমুনাসহ সংগৃহীত ১৫টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান এ তথ্য নিশ্চিত করে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের ৭ অক্টোবর সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৮৭৮টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৭৩৭টি, পজিটিভ ১ হাজার ৪৫৩টি, নেগেটিভ ৪ হাজার ২৮৬টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৬৫ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৫ জন।


কমেন্ট বক্স
notebook

গাংনীতে বিশ্বাস পরিবারের উদ্যোগে ইফতার