চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৪২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।
পদধ্বনি আসরে স্বরচিত লেখা পাঠ করেন মো. আব্বাস উদ্দীন, জি এম জোয়ার্দার, গুরু কাজল মল্লিক, মর্জিনা খাতুন, আবু নাসিফ খলিল, সুমন মালিক, হুমায়ুন কবীর ও মিম্মা সুলতানা মিতা। অনুষ্ঠানের মাঝে কবি শেখ পিণ্টু সম্পাদিত আলোচিত সাহিত্যের কাগজ শব্দসারি কবি সাহিত্যিকদের মাঝে বিতরণ করা হয়।
শব্দসারি পত্রিকা সম্পর্কে সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ, সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ জি এম জোয়ারদার, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল প্রশংসামূলক আলোচনা করেন। আসরে আগামী ২৭ নভেম্বর সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচি সম্পর্কে আলোচনা করা হয়।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৪২তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় মো. মজিবুল হক ও শেখ পিণ্টুসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক