বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের মজলিসে শুরা নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪৯ সদস্যের এ কমিটিতে ১৬ জন নারী সদস্য রয়েছেন। গতকাল শুক্রবার জেলার আটটি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত রুকনদের প্রত্যক্ষ ভোটে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পুরুষ সদস্যরা হলেন- জেলা শাখা থেকে অ্যাডভোকেট আসাদুজ্জামান, মাওলানা আজিজুর রহমান, মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জিয়াউল হক, মহিউদ্দিন ও নুর মোহাম্মদ টিপু। চুয়াডাঙ্গা পৌরসভা থেকে মোস্তফা কামাল, সদর উপজেলা থেকে মাওলানা বেলাল হুসাইন, আলমডাঙ্গা উপজেলা থেকে দারুস সালাম ও মামুন রেজা, আলমডাঙ্গা পৌরসভা থেকে মাহের আলী, গাংনী-আসমানখালী থানা থেকে সেলিম রেজা, কামরুল হাসান সোহেল ও খন্দকার মাসুদুর রহমান, দামুড়হুদা উপজেলা থেকে নায়েব আলী, মাজহারুল ইসলাম ও আবেদ উদ দৌলা টিটন, দর্শনা পৌরসভা থেকে মাহবুবুর রহমান টুকু, দর্শনা থানা থেকে মাওলানা রেজাউল করিম, জীবননগর থানা থেকে হাফেজ বেলাল হুসাইন এবং আন্দুলবাড়ীয়া থেকে সাখাওয়াত হুসাইন।
এছাড়া পদাধিকারবলে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন মফিজুর রহমান জোয়ার্দ্দার, মাওলানা হাফিজুর রহমান, অধ্যাপক খলিলুর রহমান, কামাল উদ্দিন, আলতাফ হুসাইন, মাওলানা ইসরাইল হোসেন, কামাল মাছুম বিল্লাহ, কাইমুদ্দিন হিরোক, মুহসীন আলী, আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও মাওলানা সাজেদুর রহমান।
নারী সদস্যদের মধ্যে জেলা ইউনিট থেকে নির্বাচিত হয়েছেন ফাহিমা খানম, হাফিজা খাতুন, শাহানা হাবিব ও নাসরিনা খাতুন মিমি। চুয়াডাঙ্গা পৌরসভা থেকে সুলতানা রাজিয়া, সদর উপজেলা থেকে ময়না খাতুন, আলমডাঙ্গা উপজেলা থেকে ইভানা লাইজু ডলি ও সাবিকুন নাহার, আলমডাঙ্গা পৌরসভা থেকে আফরোজা খাতুন ও সাবিকুন নাহার, গাংনী-আসমানখালী থানা থেকে রোকসানা শেলি, জেসমিন আক্তার ও সোনালি খাতুন, দামুড়হুদা উপজেলা থেকে রেহেনা খাতুন ও শামসুন্নাহার, দর্শনা থানা থেকে নিলুফা খাতুন, দর্শনা পৌরসভা থেকে নাজমা কাদির এবং জীবননগর থানা থেকে সুমাইয়া সিদ্দিকা নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার বেগনগরের বিল্লাল কিন্ডারগার্টেন স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে এবং সহকারী অঞ্চল পরিচালক আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর।
নিজস্ব প্রতিবেদক