চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-11-21 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের  আসর ‘পদধ্বনি’-এর ১৬৪২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।


পদধ্বনি আসরে স্বরচিত লেখা পাঠ করেন মো. আব্বাস উদ্দীন, জি এম জোয়ার্দার, গুরু কাজল মল্লিক, মর্জিনা খাতুন, আবু নাসিফ খলিল, সুমন মালিক, হুমায়ুন কবীর ও মিম্মা সুলতানা মিতা। অনুষ্ঠানের মাঝে কবি শেখ পিণ্টু সম্পাদিত আলোচিত সাহিত্যের কাগজ শব্দসারি কবি সাহিত্যিকদের মাঝে বিতরণ করা হয়।


শব্দসারি পত্রিকা সম্পর্কে সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ, সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ জি এম জোয়ারদার, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল প্রশংসামূলক আলোচনা করেন। আসরে আগামী ২৭ নভেম্বর সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচি সম্পর্কে আলোচনা করা হয়।


সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৪২তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় মো. মজিবুল হক ও শেখ পিণ্টুসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)