রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগম খালেদা জিয়ার দুই মামলায় ১৭ বছরের সাজা

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০১৮ ইং
বেগম খালেদা জিয়ার দুই মামলায় ১৭ বছরের সাজা
সাজার বির`দ্ধে আপিল ও জামিনের সিদ্ধান্ত ডেস্ক রিপোর্ট: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া সাজার বির`দ্ধে আপিল ও জামিন চাওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। আগামী একাদশ সংসদ নির্বাচনে দলের এ প্রধান যেন অংশ নিতে পারেন সে লক্ষেই এই আইনি সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিএনপির শীর্ষ নেতা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র আইনজীবী জানান, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে মোট ১৭ বছরের সাজা দেয় পৃথক আদালত। যার ফলে তার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই সেই সাজার বির`দ্ধে আমরা আইনগত দিক নিয়ে আলোচনা করেছি। বৈঠকে সাজার বির`দ্ধে আপিল ও জামিনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।’ তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেয়া পাঁচ বছরের সাজা থেকে বাড়িয়ে দশ বছর করেন হাইকোর্ট। এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো প্রকাশিত হয়নি। অনুলিপি প্রকাশিত হলে আমরা লিভ-টু আপিল (নিয়মিত আপিল) করব। তিনি জানান, এর আগেই আমরা চেম্বার আদালতে এই রায়ের বির`দ্ধে আবেদন (সিএমপি) ফাইল করব। পাশাপশি খালেদা জিয়ার জামিনও চাওয়া হবে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে খালেদা জিয়াকে দেয়া সাত বছরের সাজার বির`দ্ধে হাইকোর্টে আপিল এবং জামিনও চাওয়া হবে। আগামি দুই-তিন দিনের মধ্যে আশা করছি ওই রায় প্রকাশিত হবে। আগামি নির্বাচনে খালেদা জিয়া যেন অংশগ্রহণ করতে পারেন সেই লক্ষেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত স্থায়ী এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখর`ল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসর` মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদর`দ্দোজা বাদল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন। আদালতের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, খালেদা জিয়ার বির`দ্ধে ৩৬টি মামলা রয়েছে, তার মধ্যে দুর্নীতির অভিযোগে আছে ৫টি। সেগুলো হলো জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো, গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা। পাঁচটি মামলায়ই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে (এক-এগারোর সময়) করা। অন্য ৩১টি মামলা ২০১৪ সালের পর বিভিন্ন সময়ে হয়েছে। মূলত রাষ্ট্রদ্রোহ, হত্যা, ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, ভুয়া জন্মদিন পালন ও ঋণ খেলাপির অভিযোগে এসব মামলা হয়। পুলিশ, সরকারি দলের নেতাকর্মি ও আইনজীবীরা এসব মামলা করেছেন। এর মধ্যে ২৬টি মামলা হয়েছে ঢাকায়। কুমিল্লায় তিনটি এবং পঞ্চগড় ও নড়াইলে একটি করে মামলা রয়েছে। গত ৮ ফেব্র`য়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতার`জ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ দিন থেকে তিনি কারাগারে আছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত