রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি  পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ প্রতিপাদ্যে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির উদ্যোগে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গায় ˆদনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমান| 

জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও ˆদনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক ¯^পন| সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক গতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা কমিটির কোষাধ্যক্ষ সাংবাদিক মেহেরাব্বিন সানভী, সহসভাপতি জাহানারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জোয়ার্দার এবং সহ-সম্পাদক রজিনা আক্তার| 

এছাড়া সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন জেলা কমিটির সদস্য আবু বক্কর আলী, কামরুজ্জামান, সুমন আহমেদ, আলপনা খাতুন, লাভলী খাতুন এবং সুজন বন্ধু ˆসকত আহমেদ, সামি ও শান্তসহ আরও অনেকে| 

সভায় বক্তারা গণতন্ত্রকে শক্তিশালী করতে সাধারণ মানুষকে সচেতন ও সংগঠিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন|




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত