বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিলেছে আরও প্রাচীন নির্দশনের সন্ধান

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০১৮ ইং
মিলেছে আরও প্রাচীন নির্দশনের সন্ধান
চুয়াডাঙ্গার কালুপোলে রাজার ভিটাই শুরু হয়েছে খনন কাজ আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের কালুপোলে গন্ধোপ রাজার ঢিবি গতবছরের খনন কাজ শেষ করার পর আবার ২০১৮ সালের কার্যক্রম দ্বিতীয় বারের মত শুরু করেছে খুলনা পতœতত্ত্ব অধিদপ্তর। গত ৭ই জানুয়ারী শুরু হয়েছে এই খনন কাজ। চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। গত বছর এই ঢিবির নিচ থেকে নানা ধরনের প্রাচীন পোড়া মাটির তৈরি অনেক ব্যবহৃত পন্য সংগ্রহ করা হয়। এবছরও নতুন নতুন জিনিসের সন্ধান মিলিয়েছে প্রতœতত্ত্ব অধিদপ্তর। তারমধ্যে আছে পোড়া মাটির হাড়ি, তৈল প্রদিপ, কালির দোয়াত, গননা করার মাটির গুটি, পাথর বা শীল, পুরা মাটির পাতিল, ফুলের টব, পানি খাবার ঘট, মৃত প্রাণীর মাথার খুলি, বড় মাটির কলস এবং ধৌত করার মাটির পাত্র। খুলনা পতœতত্ত্ব অধিদপ্তরের সহকারি কাস্টোডিয়ান অফিসার শাহীন আলম, মার্কস্ ম্যান রিপন হোসেন, সিনিয়র ড্রাপর্সম্যান জাহান্দার আলী ও আলোকচিত্রকর আব্দুস সামাদ জানান, প্রতিদিনই খননের কাজ চলছে এবং প্রাচীন নির্দশনের সন্ধান মিলছে। আরও কিছু পাওয়া যাবে বলে মনে করছেন তারা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত