মহেশপুরে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক-২
- আপলোড তারিখঃ
২৬-০২-২০১৮
ইং
মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে প্রকাশ, ২৪ শে ফেব্রুয়ারী রাতে বাঘাডাঙ্গা সীমান্তে মাঠের রাস্তা থেকে বাঘাডাঙ্গা গ্রামের মনির খলিফার ছেলে কবির হোসেন ও আলী কদর বিশ্বাসের ছেলে ইকতিয়ারকে বাঘাডাঙ্গা ক্যাম্পের টহল বিজিবি হাবিলদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এব্যাপারে মহেশপুর থানায় ২৫/২/১৮ইং তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ)২ ধারা মোতাবেক মামলা হয়েছে। যার নং ৩০(২)১৮।
কমেন্ট বক্স