জীবননগরে উপজেলা বিএনপি নেতা কামাল আটক
- আপলোড তারিখঃ
২৬-০২-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল সিদ্দিকী নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক হয়েছে। গতকাল রবিবার বিকালে তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৫টায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই, নাহিরুল, এসআই সাইদুজ্জামান, এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার থেকে তাকে অঅটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে হাসাদহ বাজারে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ হাসাদাহ ইউনিয়নের বকেনডিয়া গ্রামের মৃত আলী আহজাদ সিদ্দিকীর ছেলে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল সিদ্দিকীকে (৫০) করা হয়েছে।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল সিদ্দিকীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি নাশকতার মামলা রুজু করা হচ্ছে। তাছাড়াও তার নামে এর আগেও থানায় নাশকতার মামলা রয়েছে। তাকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।
কমেন্ট বক্স