বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাথর স্কুল মাঠে : কয়েক শিশু শিক্ষার্থী আহত : উত্তেজনা

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০১৮ ইং
পাথর স্কুল মাঠে : কয়েক শিশু শিক্ষার্থী আহত : উত্তেজনা
অনুমতি ছাড়াই চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা দীননাথপুরের সড়ক নির্মাণকাজের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাখালডাঙ্গা দীননাথপুর স্কুল মাঠ প্রাঙ্গণে জোরপূর্বক রাস্তার কাজের পাথর ফেলার অভিযোগ উঠেছে। এতে খেলাধুলার সময় পায়ে বিধে ও পড়ে কয়েক শিক্ষার্থী আহত হয়েছে জানা গেছে। এ নিয়ে গ্রামে এক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় অভিযুক্ত ভনাকে মারধরের ও অভিযোগ ওঠে। অভিযুক্ত সারজেত হোসেন ভনা চুয়াডাঙ্গা শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের পোষ্ট অফিসপাড়ার মৃত হবি মোল্লার ছেলে ও জমির উদ্দিন একই এলাকার ঈদগাপাড়ার আমির হোসেনের ছেলে। মাখালডাঙ্গা দিননাথপুর প্রাইমারি স্কুলের সভাপতি ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, মাখালডাঙ্গা থেকে চাঁদপুর গ্রাম পর্যন্ত রাস্তা পিচকরনের কাজ চলছে। সেই সুবাদে গত বৃহস্পতিবার বিকালে মাখালডাঙ্গা দিননাথপুর স্কুল কমিটির অনুমতি ছাড়ায় মাঠ প্রাঙ্গণে পাথর রেখে দেয়। তবে এতে ঠিকাদার কিছুই জানেন না বলে জানান। ভনা ও জমির জোরপূর্বক পাথর ফেলে রেখেছে। এতে আমাদের স্কুলের শিশুরা খেলাধুলার সময় পাথর পায়ে বিধে ও পড়ে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছে। আর মাঠে ফুটবল খেলা চলছে বলেও জানান তিনি। তবে সরকারি কাজই হোক না কেন স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেন পাথর রাখলো। এ নিয়ে তাদেরকে বলায় আমাদের মারধর ও হুমকি দিয়েছে ভনা ও জমির। এ বিষয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবদ আলী ও সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, গত বুধবার বিকালে ভনা ও জমির আমার কাছে পাথর রাখার কথা বলায় আমি তাদেরকে নির্ধারিত স্থান দেখিয়ে মৌখিকভাবে অনুমতি দিয়। তবে আমাদের দেখানো নির্ধারিত স্থানে পাথর না ফেলে অন্যস্থানে ফেলেছে। যাতে স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় চরম সমস্যা হচ্ছে। এ নিয়ে গতকাল স্কুলের গেটে বেড়া দেওয়া হয়। রাতে কে বা কারা বেড়াটি সরিয়ে দেয়। শুনেছি এ নিয়ে একটু গন্ডোগোল হয়েছে গতকাল সকালে। অভিযুক্ত সারজেত হোসেন ভনা বলেন, আমি সভাপতি ও প্রধান শিক্ষকে অনুমতি সাপেক্ষে পাথর ফেলেছি। তিনি আরো বলেন, স্কুল কর্তৃপক্ষের গেটে বেড়া কে বা কারা সরিয়ে দিয়েছে এই নিয়ে আমাকে মারধর করেছে কয়েকজন। তবে এলাকাবাসী বলেন, এ রাস্তার কাজের ঠিকাদার চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা আসমান। তবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানায় এলাকাবাসী। তবে ভনা ও জমির নিজেদের প্রভাব খাটিয়ে বহু অপকর্ম করে বেরায়। গত বৃহস্পতিবার বিকালে তাদের নির্ধারিত স্থানে পাথর ফেলার কথা থাকলেও তারা নিজেদের ইচ্ছামত কাজ করেছে। এ নিয়ে এলাকার ফুটবল খেলায় সমস্যা ও স্কুলের শিশুদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর গতকাল সকালে স্কুল কর্তৃপক্ষের দেওয়া গেটের বেড়া কে বা কারা খুলে নিয়েছে। এ নিয়ে ভনার সাথে এলাকাবাসীর সামান্য তর্কবিতর্ক হয়। তবে মারধরে কোন ঘটনা ঘটেনি। ঠিকাদার আসমান বলেন, এখানে গ্রামে দু’দল হয়ে গেছে। সামান্য বিষয়টা নিয়ে অনেক বড় হয়ে গেছে। তা ছাড়াও আমরা অনুমতি সাপেক্ষে পাথর ফেলেছি। যেহেতু মাখালডাঙ্গা গ্রামের রাস্তার কাজ, অন্য গ্রামে তো পাথর ফেলা যায় না। আর ভনাকেও মারধর করেছে বলে শুনেছি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত