বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দু’চাচার পিটুনিতে ভাইপো জখম

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০১৮ ইং
দু’চাচার পিটুনিতে ভাইপো জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মাঠের একটি জমি নিয়ে বিরোধে ভাইপো আনোয়ার হোসেন (২০) কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই চাচার বিরুদ্ধে। আহত আনোয়ারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সড়াবাড়িয়া গ্রামের মাঠের একটি জমি ভাগাভাগি নিয়ে আনোয়ারের পিতা সলেমান হোসেনের সাথে তার দুই ভাই কালাম ও ইব্রাহিমের বাকবিতন্ডা হয়। এ সময় আনোয়ার তার বাবার হয়ে কথা বলতে গেলে তার দুই চাচা মিলে মারপিট করে জখম করে। পরে আনোয়ারের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে