মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা হল্ট স্টেশন থেকে ৬ বোতল ভারতীয় মদসহ আটক

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০১৭ ইং
দর্শনা হল্ট স্টেশন থেকে ৬ বোতল ভারতীয় মদসহ আটক
দর্শনা সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ : বিজিবি ও কাস্টমস চেকপোস্ট পেরিয়ে দর্শনা অফিস: দর্শনা হল্ট ষ্টেশন থেকে ৬ বোতল ভারতীয় মদসহ মৃনাল পান্ডে নামের বরিশালের এক ব্যক্তিকে আটক করেছে জিআরপি পুলিশ। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে দর্শনা হল্ট ষ্টেশন থেকে তাকে আটক করা হয়। আটককৃত মৃনাল পান্ডে বরিশাল জেলার আগেলপাড় থানার ছবিখার পাড় গ্রামের স্বর্গীয় বিমল পান্ডের ছেলে। জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে বরিশাল জেলার আগেল পাড় থানার ছবিখার পাড় গ্রামের স্বর্গীয় বিমল পান্ডের ছেলে বার্নাবাস মৃনাল পান্ডে ভারত থেকে গেদে- দর্শনা সীমান্ত হয়ে পার্সপোটধারী যাত্রী হিসাবে বাংলাদেশে প্রবেশ করেন। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে দর্শনা হল্ট ষ্টেশনে আসলে তাকে দেখে জিআরপি পুলিশের সন্দেহ হয়। এসময় জিআরপি ফাড়ির ইনচার্জ জাফর আলী, এএসআই জিয়াউর রহমান, এটিএসআই মোস্তাকসহ সঙ্গীয় ফোর্স মৃনাল পান্ডের ব্যাগ তল্লাশী করে। এসময় বার্নাবাস মৃনাল পান্ডের ব্যাগ থেকে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জিআরপি পুলিশ। ফাড়ির ইনচার্জ জাফর আলী জানান- গতকালই তাকে রেলওয়ে থানা পোড়াদহে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এলাকাবাসী মন্তব্য করে বলে, বিজিবি চেকপোস্ট পেরিয়ে ও কাস্টমস চেকপোস্ট পেরিয়ে কিভাবে ৬ বোতল মদ নিয়ে পার হয়ে আসলো। এমনই প্রশ্নের উত্তর অজানাই থেকে যায় জনগণের মনে।


কমেন্ট বক্স